1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

আল্লাহর জিকির অন্তরে প্রশান্তি এনে দেয়

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
নিচের হাদিসটিতে আল্লাহর জিকিরের গুরুত্ব ও প্রভাবকে উপমা দিয়ে গভীরভাবে উপস্থাপন করা হয়েছে-

عَنْ أَبِي مُوسٰى قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّه“ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّه“ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ.

আবু মুসা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার প্রতিপালকের জিকির করে, আর যে জিকির করে না, তাদের উপমা হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো।

-(বুখারি, হাদিস : ৬৪০৭)

সংক্ষিপ্ত ব্যাখ্যা

এই হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর জিকিরের গুরুত্ব  অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন,  যে আল্লাহর জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃতের মতো।

এখানে ‘জীবিত’ বলতে বোঝানো হয়েছে— আত্মিক ও ঈমানের দিক থেকে জীবন্ত; আর ‘মৃত’ বলতে বোঝানো হয়েছে আল্লাহর স্মরণ থেকে নিজেকে বঞ্চিত রাখা, যা আত্মিক অসাড়তার শামিল।

জিকিরকারী জীবিত, কারণ তার হৃদয় সজাগ, আল্লাহর প্রেম ও ভয় তাকে পরিচালিত করে, সে পাপ থেকে দূরে থাকে এবং নেক আমলের দিকে অগ্রসর হয়। এ জন্য সে তার অন্তরে এক প্রশান্তি লাভ করে। যে জিকির করে না সে মৃত, কারণ তার হৃদয় পাথরের মতো শক্ত, ঈমান দুর্বল এবং সে আল্লাহকে ভুলে দুনিয়ায় বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে।

সে অন্তরের অশান্তিতে অস্থির থাকে।

 

আল্লাহর জিকির একটি হৃদয়কে আত্মিকভাবে জাগ্রত ও প্রশান্ত করে তোলে। জিকিরহীন জীবন, যদিও বাহ্যিকভাবে সচল, তবু প্রকৃতপক্ষে তা মৃত ও নির্জীব আত্মার প্রতীক।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com