স্টাফ রিপোর্টার::
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদ-নদীর পানি বৃদ্ধি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে থেকে আকস্মিক বন্যাসহ যে কোন ধরণের প্রাকৃতিক দুর্যোগের শঙ্কার কথা জানানো হয়েছে। সেই লক্ষ্যে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুুত গ্রহণের জন্য জগন্নাথপুরে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ‘ইউএনও জগন্নাথপুর’ এর অফিসিয়াল ফেসবুক ফেইসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র আপলোড করা হয়েছে।
পত্র উল্লেখ করা হয়, জগন্নাথপুর উপজেলার সুরমা, কুশিয়ারা ও মহসিং নদীর পানি বৃদ্ধি হয়েছে। বর্তমানে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী নদ নদীর পানি বৃদ্ধিও সম্ভাবনা রয়েছে।আগাম দুর্যোগ মোকাবেলায় লক্ষ্যে জরুরি যোগাযোগের জন্য একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। এটির দায়িত্বে থাকবেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী। এছাড়া আরও দু’জন সরকারি কর্মচারিকে দায়িত্বে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য-সহকারী রুবেল রানা ও অফিস সহায়ক মোস্তাফিজুর রহমান।
বিষয়টির সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:ইসলাম উদ্দিন