1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে হাদি ভাইকে বিক্রি করছেন: আব্দুল কাদের ইসলামের দৃষ্টিতে বিদআতের ভয়াবহ পরিণতি আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে, হাঙ্কি-পাঙ্কি করবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী ধর্মপাশায় পুলিশী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জগন্নাথপুরে প্রবাসী সমাজসেবক আক্তারুজ্জামানের পিতৃবিয়োগ শোক প্রকাশ গুলিবিদ্ধ বিএনপি নেতা মারা গেছেন দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এটি: আইন উপদেষ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপ/ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড বিএনপির সঙ্গে ভারতের চুক্তির খবরটি অপপ্রচার:মাহদী আমিন ২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

ওমানে ভবন থেকে পড়ে সুনামগঞ্জের মুজিবুরের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

১৫ দিন পর দেশে ফেরার কথা ছিল ওমান প্রবাসী সুনামগঞ্জের দোয়ারাবাজারের মোহাম্মদ মুজিবুর রহমানের। ২০১০ সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমান পাড়ি দেন তিনি। মুজিব উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের বাসিন্দা। ওমানে কাজ করতেন বহুতল ভবন নির্মাণ শ্রমিক হিসেবে। মায়ের সাথে বলা শেষ কথায় বলেছিলেন, আগামী ১০—১৫ দিন পর ছুটি নিয়ে দেশে আসবেন। তবে আর ফেরা হলো না তার।
সোমবার ওমান সময় সকাল ৯টা ও বাংলাদেশ সময় ১২টায় একটি ভবন নির্মাণের সময় বহুতল ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন প্রবাসী মুজিবুর। মুজিবুরের মৃত্যুর খবরে শোকে পাগল পরিবার। কথা বলার মতো অবস্থায় নেই কেউ। মুজিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই জুনায়েদ আহমেদ।

জুনায়েদ বলেন, ওমানে কন্সট্রাকশনের কাজ করতো আমার ভাই। আজ সকালে কাজ করার সময় ভবন থেকে পড়ে মারা যায়। আমার বড় চাচীকে (মুজিবুরের মা) ফোনে বলেছিল ১০—১৫ দিনের মধ্যেই দেশে আসবে, বাড়ি ফেরার আগেই শেষ বিদায় নিয়ে নিল সে। আমার আরও আত্মীয় আছেন ওমানে তারা ভাইয়ের কোম্পানিতে যাচ্ছেন, তারা গিয়ে মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বললেন, আমার কাছে এখনো এরকম কোন খবর আসে নি। এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com