1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

চুনারুঘাটের বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনকে দৈনিক হবিগঞ্জ সময় পরিবারের সংর্বধনা

  • Update Time : রবিবার, ৩ মে, ২০১৫
  • ৭১৪ Time View

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা :দৈনিক হবিগঞ্জ সময় অফিসে চুনারুঘাট এলাকার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ সময় পরিবার। বিশিষ্ট দানবীর সমাজ সেবক লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন পত্রিকা অফিসে আসলে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিনের সভাপতিত্বে এবং দৈনিক সমকাল প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এমএ আহমদ আজাদের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সম্পাদক মন্ডলীর সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি ইয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, জেলা যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক আরব আলী, জাতীয় পার্টি নেতা ইজাজ মিয়া, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, সাধারণ সম্পাদক উজ্জ^ল সরদার,দৈনিক হবিগঞ্জ সময়ের ষ্টাফ রিপোর্টার মোজাহিদ আলম ও জসিম তালুকদার প্রমূখ। পরে সংবর্ধিত ব্যক্তি লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান সময় পরিবার। অনুষ্টানের প্রধান অতিথি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, পত্রিকা শিল্পকে বাচিঁেয় রাখতে হবে। এ জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। কারণ এ শিল্প ঠিকে না থাকলে দেশ ও জাতী চরম ক্ষতিগ্রস্থ হবে। সংবর্ধিত ব্যক্তি সমাজ সেবক গিয়াস উদ্দিন বলেন, সংবাদ পত্র শিল্প আমাদের অহংকার। এই শিল্পকে ঠিকিয়ে রাখতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com