1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম

ছাতকে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছাতক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে জুবায়ের আহমেদ সাদ্দাম (৪০) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে ছাতক বাজারের সুরমা নদী সংলগ্ন চৌধুরী ঘাটের একটি দোতলা বাসায় এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে বাসা থেকে সুবর্ণার মরদেহ উদ্ধার করে পুলিশ। জুবায়ের আহমেদ উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাদনালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। জুবায়ের আহমেদ সাদ্দামের স্ত্রী নিহত সুবর্ণা বেগম চরমহল্লা ইউনিয়নের আব্দুল্লাচর গ্রামের রফিক মিয়া ওরফে ভুলু’র কন্যা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে সাদ্দাম-সুবর্ণা দম্পতির বিয়ে হয়, তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ছাতক বাজারের চৌধুরী ঘাট সংলগ্ন একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন জুবায়ের আহমেদ সাদ্দাম। তাদের পরিবারে বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মনোমালিন্যতা থাকায় প্রায় সময়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

নিহত সুর্বণার পরিবারের অভিযোগ, সোমবার রাতে স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামের নির্যাতনের এক পর্যায়ে মারা যায় সুবর্ণা বেগম। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে বাসা থেকে সুবর্ণার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুবর্ণার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পর স্বামী জুবায়ের আহমেদ সাদ্দামকে পুলিশ আটক করলেও ওই সময়ে বাসায় তাদের দুই সন্তানকে বাসায় পাওয়া যায় নি বলে পুলিশ জানিয়েছে।
নিহত সুর্বণার পিতা রফিক মিয়া ভুলু জানিয়েছেন, তার মেয়ে সুবর্ণাকে হত্যা করা হয়েছে। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানায় হত্যা মামলা দায়ের করবেন।
এ ঘটনার পর সুনামগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোহাম্মদ মোরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহত সুবর্ণা বেগমের ময়নাতদন্তের পর মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com