1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জগন্নাথপুরের বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় ৩০০ একর ফসল তলিয়ে গেছে

  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭
  • ২৮৩ Time View

স্টাফ রিপোর্টার : ভাল নেই জগন্নাথপুরের কৃষকরা। একদিকে হাওরের ফসল রক্ষা বাঁধগুলো নিয়ে দুশ্চিতা অন্যদিকে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়ার আশংকায় কৃষকরা চোখে সর্ষে ফুল দেখছেন।

কয়েকদিনের অব্যাহত বর্ষন ও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নলুয়া হাওরসহ বিভিন্ন হাওরে জলাবদ্ধতায় কমপক্ষে ৩০০ একর জমির আধা পাকা ফসল তলিয়ে গেছে।

বৃহস্পতিবার ও শুক্রবার ভারি বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার নলুয়া, মইয়া ও পিংলার হাওরসহ উপজেলার ছোটবড় ১৫টি হাওরে প্রায় ৩০০ একর জমির ফসল জলাবদ্ধতায় ডুবে গেছে।
হাওর উন্নয়ন পরিষদের নেতা শহিদুল ইসলাম বকুল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, নলুয়ার হাওরের কাপনার কান্দির থেকে নলুয়ার হাওরের মাঝদাগ ও হাওরের ডুবি পর্যন্ত কমপক্ষে ১০০একর সহ উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে ৩০০ একর জমির কাচা ও আধা পাকা ফসল পানিতে তলিয়ে গেছে।
রানীগঞ্জ ইউনিয়নের ইছগাও গ্রামের কৃষক হাজী সিদ্দেক আলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ভারি বৃষ্টিপাতে মইয়ার হাওরে আমার চাষাবাদকৃত ১০ কেদারা জমির ফসল ডুবার পানিতে তলিয়ে গেছে। ওই হাওরে আরো অনেক কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের কৃষক আব্দুল তাহিদ জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় তার কমপক্ষে ছয় কেদার জমির ফসল সহ আলআগদি হাওরের অনেক ফসল তলিয়ে গেছে। এছাড়াও রমাপতিপুর হাওরে ৭/৭ হাল জমিনের ফসল জলাবদ্ধতায় ডুবে গেছে।
রমাপতিপুর গ্রামের সাজ্জাদ মিয়া জানান, রমাপতিপুর হাওরে আমি এবছর ৬ কেদার জমিনে আবাদ করেছি। গত কয়েকদিনের বৃষ্টি ও পাহারি ঢলে সব ফসল পানিতে তলিয়ে গেছে।

জগন্নাথপুর উপজেলার কৃষি কর্তকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, জলাবদ্ধতায় উপজেলার বিভিন্ন হাওরে ১০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com