1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির

জগন্নাথপুরের রানীগঞ্জে গরু ব্যবসায়ীর ১লাখ টাকা ছিনতাই-২ ছিনতাইকারীকে পুলিশে সোর্পদ

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ৩২৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ববপুর গ্রামের এক ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গন্ববপুর গ্রামের ফজলু মিয়া মঙ্গলবার রাতে রানীগঞ্জ বাজার থেকে গরু বিক্রি করে ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তার কাছ থেকে জোর পূর্রক গরু বিক্রির ১ লাখ টাকা জোরকরে ছিনিয়ে নিয়ে যায়। তিনি ছিনতাইকারীদের চিনতে পেরে চিৎকার দিলে এলাকার লোকজন জড়ো হতে থাকেন। পরে রানীগঞ্জ বাজার থেকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গুলজার মিয়া ও আলীশা মাহমুদ নামে দুইজনকে আটক করে এলাকাবাসী পুলিশে সোপদ করেন। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আজমল হোসেন মিঠু জানান, ছিনতাইকারীরা দরিদ্র গরু ব্যবসায়ী ফজলু মিয়ার ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা ইকড়ছই গ্রামের গুলজার ও আলীশা মাহমুদ নামে দুই ছিনতাইকারী যু্বককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরসালিন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে এ সংবাদ লেখাকালীন সময় রাত পৌনে একটায় জানান,এই মাত্র সবাই থানায় এসেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com