1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাট. অভিযুক্ত যুবদল নেতা জগন্নাথপুরে বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত জনজীবন জানা গেল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জামায়াতের ক্ষোভ সংবিধানে সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাকাতের গুরুত্ব ও আদায়ের খাত জগন্নাথপুরে বৃষ্টিতে ফসল রক্ষা বেড়িবাঁধে ফাটল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’ ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী খারগ দ্বীপে মার্কিন হামলা, ‘নিয়ন্ত্রণের বাইরে’ যেতে পারে তেলের বাজার

জগন্নাথপুরে জামায়াতের ওয়ার্ড কমিটি গঠন: সভাপতি আকমল, সেক্রেটারি ফাহিম

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর জগন্নাথপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর জগন্নাথপুর পৌর শাখা ৪ নং ওয়ার্ডের আয়োজনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ ও পরিচালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলী আহমদ।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুতফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, শ্রমিক কল্যাণের উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান মামুন।
পরে পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ ৪ নং ওয়ার্ডের কমিটির নাম ঘোষণা করেন।
দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মো. আকমল হোসেন, সহ সভাপতি আরফিক আলী, সহ সভাপতি বিলাল খান, সেক্রেটারি ফাহিম আহমদ, সহ সেক্রেটারি হাবিবুর রহমান, বায়তুল মাল সম্পাদক আনোয়ার হোসেন, সহ বায়তুল মাল সম্পাদক শিহাব আহমদ, প্রচার সেক্রেটারি রিজু আহমদ, সহ প্রচার সেক্রেটারি নাদিম আহমদ, সমাজ কল্যাণ সেক্রেটারি লিটন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক ফাহিম আহমদ, সহ শফিকুর রহমান, শ্রমিক কল্যাণ সেক্রেটারি হেলন মিয়া, সহ সেক্রেটারি আব্দুল বাছিত, অফিস সম্পাদক রুবেল মিয়া, সহকারী আব্দুল বাছিত ও শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com