1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ জগন্নাথপুরে শনিবার টানা ৭ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ হবিগঞ্জে জায়গা-জমির বিরোধে যুবককে কুপিয়ে হত্যা সুনামগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাইরাল হওয়ার নেশায় প্রতারণা,জগন্নাথপুরে ২ ভিডিও নির্মাতার শাস্তির দাবিতে তীব্র ক্ষোভ পাহাড় পরিমাণ আমল থাকার পরও হাশরের ময়দানে যারা সর্বস্বান্ত হবে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে লন্ডনে প্রস্তুতি সভা  সরকার ফ্যাসিবাদী চরিত্র অর্জনের চেষ্টা করছে: গোলাম পরওয়ার বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার:আইনমন্ত্রী 

সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন মঞ্জুর

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন। গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

সেদিন পুলিশের তরফে তার দুইদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। অন্যদিকে শিরীন শারমিনের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী। আদালত আবেদন দুটি নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিল করছিলেন ভুক্তভোগী মো. আশরাফুল ওরফে ফাহিম। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে ভুক্তভোগীর বাম চোখ নষ্ট হয়ে যায়।

এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অচেনা ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আশরাফুল।

২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ, গত ৭ জানুয়ারির নির্বাচনের পর তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।

তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে, শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি পদত্যাগ করেন।
সূত্র যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com