1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিকুর রহমান নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা

জেলা আওয়ামীলীগের সন্মেলনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনার পর সংঘর্ষ চেয়ার ভাংচুর আহত ২০

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৮৬ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সামনেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছ। শহরে নুরুল হুদা মুকুট ও ব্যারিষ্টার ইমন সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থল থেকে আওয়ামীলীগের প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। তিনি সভাপতি হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণার পর সাধারণ সম্পাদক হিসেবে ব্যারিস্টার এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক পদে ইমনের নাম ঘোষিত হওয়ার সাথে সাথে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের কর্মী-সমর্থকরা ক্ষুব্দ হয়ে চেয়ার ভাঙচুর শুরু করেন। এসময় অন্যান্য নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষকালে শতাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে। শহরে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com