1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের লেবাননে যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ ভালো কাজে অবিচল থাকার প্রতিদান জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ শাখা (এসবি) ইমিগ্রেশন, এইসএসআইএ শিফট১’এর বিশেষ পুলিশ সুপার।

সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছেলে ও শ্যালকও রয়েছেন। তারা রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ইমিগ্রেশন, এইসএসআইএ শিফট১’এর বিশেষ পুলিশ সুপার  জানান, রাত তিনটার ফ্লাইটে চিকিৎসার উদ্দেশে তিনি ব্যাংককে গিয়েছেন। তার সঙ্গে শ্যালক ও ছেলেও রয়েছেন। আমারা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি।

আবদুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে, তার সঙ্গে শ্যালক ডা. নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন।

আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

১৪ জানুয়ারি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।

সুত্র ইত্তেফাক

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com