1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগ-ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ‘স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতীক নয়, সমর্থন থাকবে’ হাদিসের বাণী:রাস্তায় চলাচলের সময় যেসব আদব মেনে চলা জরুরি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল জগন্নাথপুরের ফারহা ও পূর্বা জগন্নাথপুরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু মাওলানা ইমদাদুল্লাহর মৃত্যুতে কয়ছর আহমদ এমপির শোক ও সমবেদনা প্রকাশ শায়খে কাতিয়ার বড় ‘সাহেবজাদা’ মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ ৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী ইউপি নির্বাচন: দেড় দশক পর বাড়ছে প্রার্থীর জামানত ও ভোটের ব্যয়

পিতা হত্যার দায়ে পুত্রের ফাঁসি

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ২৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: নিজ পিতাকে কুপিয়ে হত্যার দায়ে এক পুত্রকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী আজ বুধবার এই রায় দেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আব্দুল হামিদ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামের ইদ্রিস আলীকে হত্যার দায়ে তাঁর ছেলে মোজাহারুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মোজাহারুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মোজাহারুল আদালতে উপস্থিত ছিলেন।

বালিয়াডাঙ্গী থানা-পুলিশ ও মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর জমিতে বীজ বপন নিয়ে মোজাহারুলের সঙ্গে তাঁর বাবা ইদ্রিসের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাহারুল কোদাল দিয়ে তাঁর বাবাকে কোপান। এতে ঘটনাস্থলেই ইদ্রিসের মৃত্যু হয়। পরে গ্রামবাসী মোজাহারুলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ইদ্রিসের আরেক ছেলে আনছারুল ইসলাম বাদী হয়ে তাঁর ছোট ভাই মোজাহারুলকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা মামলা করেন। মোজাহারুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আজগর আলী মামলাটি তদন্ত করেন। তিনি ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি মোজাহারুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এপিপি আব্দুল হামিদ জানান, এই মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com