1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

প্রতি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করবে সরকার

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনের জন্য কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ড. জিয়া হায়দার।

রোববার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুরের হোতাপাড়া এলাকায় বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একটি বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. জিয়া হায়দার বলেন, বয়স্কদের শুধু থাকার ব্যবস্থা করাই সরকারের মূল লক্ষ্য নয়। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বয়স্কদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আয়ের সুযোগ তৈরির বিষয়েও সরকার চিন্তা করছে।

তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য এমন পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে বয়স্করা নিরাপদে বসবাসের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বয়স্কদের জন্য স্থায়ী ও মানবিক পুনর্বাসন ব্যবস্থা গড়ে উঠলে পরিবার থেকে বিচ্ছিন্ন কিংবা অসহায় প্রবীণদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করীম ভূঁইয়া বলেন, আমরা বয়স্ক মানুষ মানেই ইতিহাসের বই। আমরা যদি এই বয়স্ক মানুষদের পড়তে পারি, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন, তিনি সিনিয়র সিটিজেনদের কাজে লাগাতে বলেছেন। আমরা আজ সুখবর দিতে চাই; বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের রাস্তা করে দেব। এগুলো করে দেব এই বয়স্ক মানুষদের সম্মানে। সূত্র-এশিয়া পোস্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com