1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

রাজধানীতে দুটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ১

  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বর জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। ঠিক একই সময়ে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকার ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়াও যাত্রাবাড়ী চৌরাস্তায় অন্তত ৪টি ককটেল বিষ্ফোড়ণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সময়ে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যাওয়ার আগেই বাসটি সম্পন্ন পুড়ে যায়। পুলিশ আশেপাশের সিসিটিভি সংগ্রহসহ পুরো বিষয়টি তদন্ত করছে।

এদিকে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মিরপুর-১ নম্বর ডেল্টা হাসপাতালের কাছে অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই বাসের যাত্রীরাও দ্রুত বাস থেকে নেমে পড়েন। স্থানীয়রা পরে নিজের উদ্যোগে আগুন নিভিয়ে ফেলে।

মিরপুরে দুই বাসে আগুনের সময়ে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর ৪টি ককটেল বিষ্ফোড়ণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ককটেলের বিষ্ফোড়ণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশা চালক আহত হয়েছেন। আহত বিল্লাল ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জের মো. শহিদের সন্তান। বর্তমানে তাকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়েছে। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নেয়ার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার রাতেও ঢাকার কাফরুল থানার সামনে ও চিটাগাং রোডে বাসে আগুনের ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। একই সঙ্গে শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে, মগবাজার মোড়েসহ অন্তত ১০ থেকে ১২ স্পটে একাধিক ককটেল বিষ্ফোড়ণ ঘটানো হয়। এসব ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com