1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাম্পে তেল নিতে গিয়ে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, আহত ১০ নলুয়ার হাওরের অর্ধেক ধান পানির নীচে, বুক পানিতে নেমে ধান উত্তোলনের লড়াই কৃষকের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার:প্রধানমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু কন্যা যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য ইউরোপে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন, সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যা: রুমমেট গ্রেফতারের পর উঠে আসছে নতুন তথ্য বজ্রপাতের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তেন দিরাইয়ে পৃথক সংঘর্ষে আহত-৪০ জগন্নাথপুরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হলো কন্ট্রোলরুম

ফেয়ার ফেইস জগন্নাথপুরের ‘গণইফতার’ সম্পন্ন

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি
ফেয়ার ফেইস জগন্নাথপুর-এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আজ সোমবার (২ মার্চ) এক বিশাল গণ ইফতার মাহফিল সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিনহাজ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল হোসেন-এর পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম তারেক (পূর্ব বুধরাইল দাখিল মাদ্রাসার সহকারী সুপারিন্টেন্ডেন্ট) ও হযরত মাওলানা মুফতী বদর উদ্দিন আল আমিন,ছালিক আহমদ পীর, রুহুল আমিন, জামাল উদ্দিন বেলাল, মকবুল হোসেন ভূঁইয়া, এম শামিম আহমেদ, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম বাবলু, শহিদুল ইসলাম, সামীনুর রহমান, মামুনুর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও উপস্থিত ছিলেন আলী আকবর, সুয়েবুর রহমান সুয়েব, রাইসুল ইসলাম রিমন, মোস্তাক আহমদ, মোঃ শাহিনুর রহমান, মুজাদ্দিদ আলফে সানি, নুর মোহাম্মদ, মাহিদ আল-হাসান, নুর আলম জনি, জাকারিয়া, সুয়েব, নাহিদ, হামজা, জুবেদ, জুবায়েল, মাহিমসহ অসংখ্য স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ী।
এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং অসংখ্য রোজাদারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
গণ ইফতার মাহফিলে আজীবন দাতা সদস্য, দাতা সদস্য ও অর্থায়নকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন অতিথিবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষাংশে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত মাওলানা নুরুল ইসলাম তারেক ও হযরত মাওলানা মুফতী বদর উদ্দিন আল আমিন।
এই আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com