1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেঙে যাচ্ছে যুক্তরাজ্য, শিগগির আসছে বড় ঘোষণা! ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন বাংলাদেশ খেলাফত মজলিস স্পেন শাখার নতুন কমিটি গঠন শান্তিগঞ্জে নৌকা বাইচ বন্ধ চেয়ে আবেদন, ফেসবুকে ‘কাদা ছোড়াছুড়ি’ ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার দুই লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টর রায়: আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ‘স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাসে- কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৪ সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে আন্দোলন গড়ে উঠবে: মামুনুল হক

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা দেবে ব্র্যাক

  • Update Time : শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৩৫৪ Time View

স্টাফ রিপোর্টার;দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জরুরি ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ত্রাণ সহায়তার আওতায় ১৫ কোটি টাকা দেবে ব্র্যাক।

বন্যায় ফসল ও ঘরবাড়ির ক্ষতি পুষিয়ে নিতে আগামী এক মাসে ৫০ হাজার পরিবারকে এই সহায়তা দেওয়া হবে।

চলতি মাসের শুরুতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় সিলেট ও সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জের বিস্তির্ণ হাওর এলাকা তলিয়ে যায়।

এর মধ্যে সিলেট জেলায় প্রায় ৫৯ হাজার হেক্টর এবং সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে এক লাখ ৭১ হাজার ১১৫ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা শুরুর পরপরই ব্র্যাক হওর এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছিল। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির অবনতি ঘটায় জরুরি ত্রাণ হিসেবে ১৫ কোটি টাকা বরাদ্দের এই সিদ্ধান্ত হয়।

ব্র্যাকের দুর্যোগ পুনর্বাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প পরিচালক গওহর নাঈম ওয়ারা বলেন, “হাওরে নতুন জটিলতাও দেখা দিয়েছে। ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি মাছ ও হাঁস মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে এই ধকল সামাল দিতে পারে, সেজন্যই আমাদের এ কর্মসূচি।”

চার জেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই ত্রাণ বিতরণ করা হবে বলে ব্র্যাকের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, আগামীতে দুর্গত এলাকায় পুনর্বাসনের জন্য একটি দীর্ঘমেয়াদী কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা তাদের রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com