1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সংসদে দুই হাত তুলে দোয়া করলেন জামায়াত আমির সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার মানসিক চাপ কমাতে কোরআনে বর্ণিত যে ১০ আমল করবেন জগন্নাথপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের উন্নয়ন সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের, আটক ২ সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা

বাঙালির প্রাণের উৎসব উদযাপনে জগন্নাথপুরে দিনব্যাপী নানা আয়োজন

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৫৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জগন্নাথপুর উপজেলায় বাঙ্গালীর প্রানের উৎসব পহেলা বৈশাখ বর্ষবরণকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যা লী বের হবে। বিশাল এ র্যােলীটি পৌর শহরের গুরুত্বপূন সড়ক ও বাজার প্রদক্ষিন করবে। শহীদ মিনারে ৬ এলাকাবাসীর উদ্যোগে নেয়া হয়েছে সাংষ্কৃতিক অনুষ্ঠান নাটক সহ দিনব্যাপী নানা আয়োজন। এছাড়াও স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ভয়েজ স্টার ব্যান্ড দলের পরিবেশনা থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন চত্বরে লেডিস ক্লাবের আয়োজনে রয়েছে পান্তা আর ইলিশ মাছের আয়োজন। জগন্নাথপুর আটস্কুলের উদ্যোগে দিবসটি পালন করতে শহরজুড়ে চিত্রাংঙ্গনের মাধ্যমে বাঙ্গালির চিরায়ত ভাবনাগুলো তুলে ধরা হয়েছে। শুভ নববষ উপলক্ষে গত দুদিন ধরে ব্যস্ত সময় পার করছেন ছোট বড় সকল বয়সের মানুষ। সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রীষ্মের শেষ প্রখরতা উপেক্ষা করে সকলেই এখন বৈশাখী সাজে সজ্জিত হওয়ার প্রস্থুতি নেয়ার জন্য শহরের বিভিন্ন দোকানে দোকানে ও শপিংমলে ভিড় জমিয়েছেন। সেই সঙ্গে চলছে নিজেদের সন্তানকে বৈশাখী সাজে সজ্জিত করার নানা ধরনের উদ্যোগ। বর্ষ বদলের সঙ্গে সংগে সবাই ছুটছেন নতুন ধরনের পোশাকের পেছনে, সাজগোজে আনতে চাইছেন বাঙ্গালীয়ানার নতুনত্ব। ব্যবসায়ীরা ও বসে নেই তারাও আধুনিক সাজসজ্জার পসরা সাজাতে কম ব্যস্ত নন। নববর্ষ বাঙ্গালীর এক ঐতিহ্যবাহী কৃষ্টির আনুসংগ। এবারও রয়েছে পান্তা ইলিশের আয়োজন । শহরের অভিযাত মিষ্টির দোকানগুলি নতুন নতুন বাহারী নামের মিষ্টির ডিসপ্লে শোভা পাচ্ছে।
কিশোর কিশোরীরা তথ্য প্রযুক্তির স্বাদ নিয়ে মুঠোফোন ও ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন শব্দ চয়ন করে বন্ধু বান্ধবদের শুভেচ্ছা বার্তা পৌছে দিচ্ছেন। সবকিছু মিলিয়ে নতুনকে বরণ করে নিতে উপজেলা জুড়ে আনন্দ উচ্চ্বাস চলছে। রাত পোহালেই স্কুল কলেজের শিক্ষার্থী ও শিল্পীদের কন্ঠে শুনা যাবে এসো হে বৈশাখ এসো এসো……..।
এদিকে শুভ নববর্ষ উপলক্ষে জগন্নাথপুরবাসীকে শুভ নববর্ষর শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ,সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। পৃথক বিবৃতিতে তাঁরা নতুন বছরে সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com