1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কারো বিপদে আনন্দিত হওয়া ইসলামের শিক্ষা নয় পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড

লেবাননে ইসরায়েলবিরোধী সমাবেশে বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৫৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লেবাননে স্থানীয় ফিলিস্তিনি নাগরিকদের সমাবেশ থেকে ফাঁকা গুলি ছোড়া হলে কুলসুম নামের এক বাংলাদেশি নারীকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

গুরুতর আহত কুলসুম বেগম বৈরুতের রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন। গত রবিবার (১৬ মে) রাতে দেশটির সাঈদা জেলাসংলগ্ন হারব এলাকায় এই ঘটনা ঘটে। গুলিতে কয়েকজন লেবানিজও আহত হন।

কুলসুম বেগম নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসুন্দর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন কুলসুম বেগম জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসায় কাজ শেষে নিজ রুমে ফিরছিলেন তিনি। পথে হারব বেকারির সামনে আসলে তিনি গুলিবিদ্ধ হন। গুলি তাঁর বুকের ওপর বাম পাশে লাগে। স্থানীয় রেডক্রসের সহায়তায় সাঈদা জেলার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বৈরুতের রফিক হারিরি হাসপাতালে কুলসুম বেগমের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি হাসপাতালে দেখা করেছেন কুলসুম বেগমের সঙ্গে। এসময় তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ওই কর্মকর্তা।

২০১৯ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে যান কুলসুম বেগম। গত ৩ মে তাঁর দেশে ফেরার কথা থাকলেও ফ্লাইট বিড়ম্বনার কারণে দেশে আসতে পারেননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com