1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

শ্মশানও কবরই হলো মানুষের জীবনের শেষ ঠিকানা- আলমগীর চৌধুরী

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৮৯৩ Time View

ইনাতগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেন, শ্মশান এবং কবরই হলো মানুষের জীবনের শেষ ঠিকানা। প্রত্যেক মানুষকেই মৃত্যুর পর শ্মশান এবং কবরে যেতে হয় । তাই এসব প্রতিষ্টানের উন্নয়নে শেভরনের মত সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল মানুষই তার কর্মের মাধ্যমে বেচেঁ থাকে। তিনি গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ জয়নগরস্থ পৌর শ্মশানঘাটে শেভরনের আর্থিক অনুদানে নবনির্মিত নাট মন্ডপের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে এবং উপজেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক প্রভাষক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল,সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল শেভরনের ফিল্ড কমিউনিটি এনগেজমেন্ট ম্যানেজার মলয় কুমার সরকার, পৌরসভার প্যানেল মেয়র ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র শাহ রিজভী আহমদ খালেদ, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি অশোক তরুন দাস, গোবিন্দ জিউর মন্দিরের সাধারন সম্পাদক নারায়ন রায়, পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর কাউন্সিলর সন্তোষ কুমার দাশ, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহনুর আলম ছানু, সাধারন সম্পাদক বিকাশ রায়, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, মুরাদ আহমদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মনিশংকর সরকার, বিশিষ্ট ব্যবসায়ী গৌরাঙ্গ দাশ, বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, প্রণব চন্দ্র দেব, অবঃ শিক্ষক সুশীতল রায়, গৌরমনি সরকার, উপানন্দ সরকার, গৌরা সরকার, শিক্ষক শুভ্রাংশু শেখর রায় পিকু, দীপক পাল, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com