1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিকুর রহমান নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন  হবিগঞ্জে অপহরণের ১২ ঘণ্টা পর কিশোর উদ্ধার জগন্নাথপুরে শনিবার বিদ্যুৎ থাকবে না ৭ ঘন্টা

শয়নকক্ষে মলত্যাগ করায় শিশুকে কুপিয়ে হত্যা

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ২৭০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় পায়খানা করার জের ধরে এক শিশুকে কুপিয়েছে তার ফুপা। হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা গেছে। সোমবার সন্ধ্যায় চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দরবেশকাটা উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির নাম বাবু। সে উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের মোহাম্মদ রিদুয়ানের ছেলে। আর ঘাতক ফুপার নাম রিদুয়ানুল হক। তিনি পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটা উত্তরপাড়া গ্রামের মফিজ উল্লাহর ছেলে। আট বছরের বাবু তার ফুপুর বাড়িতে থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ত।
পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা বলেন, রোববার রাতে শিশুটি ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতর পায়খানা করে দেয়। শিশুটির মা খবর পেয়ে সোমবার সকালে এসে বাবুর সব কাপড়-চাপড় পরিষ্কার করে দেন।
ইউপি চেয়ারম্যান বলেন, বাড়ির ভেতর পায়খানা করার ঘটনায় ক্ষিপ্ত হন ফুপা রিদুয়ানুল হক। সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় শিশুটিকে বদরখালিতে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিতে স্ত্রীকে শাসিয়ে যান। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন শিশুটি রয়ে গেছে। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে বাবুকে আহত করে পালিয়ে যান। সুত্র- যুগান্তর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com