1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে আইসিসি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৬৬২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে আইসিসি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরেই এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
কামাল বলেন, আইসিসির সংবিধানের ৩.৩ নম্বর ধারা অনুযায়ী বিশ্বকাপের ফাইনালের মতো টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রফি দেওয়ার অধিকার কেবল সভাপতিরই আছে।২৯ তারিখ মেলবোর্নের ফাইনালে ট্রফি দেওয়ার কথা ছিল আমার। কিন্তু আমি সেটা দিতে পারি নাই।”
কামাল দাবি করেন, বাংলাদেশ-ভারত কোয়ার্টার-ফাইনাল নিয়ে কিছু মন্তব্য করাতেই তাকে ফাইনালের বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিতে দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করার ঘোষণা দিয়ে কামাল বলেন, “এই মুহূর্ত থেকে আমি আইসিসির সাবেক সভাপতি হিসেবে কথা বলব।”
তারপর তিনি তার পদত্যাগ করার কারণ জানিয়ে বলেন, “যারা সংবিধান লঙ্ঘন করে তাদের সঙ্গে কাজ করা সম্ভব না। পৃথিবীর সবাইকে আমি তা জানাতে চাই।”
বাংলাদেশ-ভারত মেলবোর্নের কোয়ার্টার-ফাইনালে ‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের পর আইসিসির কড়া সমালোচনা করেন কামাল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলেরই নামান্তর বলে ক্ষোভ প্রকাশ করে তখন প্রয়োজনে পদত্যাগ করার কথাও জানান তিনি।

আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন পরে এক বিবৃতিতে মুস্তফা কামালের মন্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যা দেন। ফাইনালের আগে আইসিসির এক অনানুষ্ঠানিক সভায় কামালকে তোপের মুখে পড়তে হয়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, কামালের বদলে ফাইনালের বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন আইসিসির চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com