1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জহিরপুর নিজাম সুনাম প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন ইংরেজি বক্তৃতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুনামগঞ্জের দিবস তালুকদার ইইউ পর্যবেক্ষককে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ জানাল জামায়াত সুনামগঞ্জ-৩ জোটের ভোট থেকে সরে গেলেন জামায়াত প্রার্থী ইয়াসীন, পাশার সঙ্গে লড়বেন তালহা- মুশতাক শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়’ মাইকে ঘোষণা দিয়ে হামলা হয় র‍্যাব সদস্যদের ওপর গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প অযৌক্তিক চাপেও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না: আইন উপদেষ্টা আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট করলে দেওয়া যাবে রিপোর্ট, ব্যবস্থা নেবে সরকার

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ব্যাপারে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আজ শনিবার থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে এ রিপোর্ট গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পোস্টে তিনি উল্লেখ করেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট আগামীকাল থেকে সরাসরি রিপোর্ট করুন।

whatsapp নাম্বার 01308332592. মেইল করুন এই ই-মেইলে notify@ncsa.gov.bd 

তিনি লেখেন, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আগামীকাল থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাইয়ের পরে বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফরমগুলোতে রিপোর্ট করবে।

উল্লেখ্য, সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, সরকার শুধু যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফরমের কাছে রিপোর্ট করতে পারে।

মনে রাখবেন, হেট speech, যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়— সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com