1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা সুনামগঞ্জে ডোবায় মাছ ধরা নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে হাতাহাতির ঘটনায় এক ব্যক্তিরমৃত্যু সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মরণোত্তর দেহদান করে প্রশংসায় ভাসছেন জগন্নাথপুরের যুবক লিটন দাশ বানিয়াচংয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০ মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব ডিএমপির কড়া বার্তা:আ.লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে দায় নিতে হবে ওসি-ডিসিকে কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

হাসিনা মোদির বৈঠকে থাকবেন মমতা

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৩৪০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তাঁর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আমন্ত্রণে আগামী শুক্রবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লি আসছেন মমতা। আজ বুধবার সরকারি সূত্রে মমতার এই আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার চার দিনের সফরে ভারত যাচ্ছেন। তাঁর ওই সফরের সময় মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কি না তা নিয়ে জোর জল্পনা ছিল। হাসিনার সঙ্গে মমতার সাক্ষাতের ঘোষণার পর এ জল্পনার অবসান হলো।
এ সফরের সময় তিস্তাসহ অভিন্ন নদীর অববাহিকা ব্যবস্থাপনা, গঙ্গা ব্যারাজ প্রকল্পসহ নানা বিষয়ে পারস্পরিক মতবিনিময় হবে।
সূত্র জানায়, আগামী শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হবে। ওই বৈঠকে উপস্থিত থাকবেন মমতা। ওই দিন কলকাতা-খুলনা বাস চলাচল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এ সময় মমতাও সেখানে থাকবেন। ওই দিন রাতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে উপস্থিত থাকবেন মমতা। তিনি ১১ এপ্রিল দলীয় সাংসদদের সঙ্গে কথা বলতে পার্লামেন্টে যাবেন। ওই দিনই তিনি কলকাতায় ফিরবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com