1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

অবাক কান্ড ‘মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম নিলো শিশু !

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬
  • ৫৫১ Time View

জগন্নাথপুর টুয়ে্ন্টিফোর ডেস্ক::মায়ের মৃত্যুর চার মাস পর জন্ম নিলো ফুটফুটে শিশুটি। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে পর্তুগালের লিসবন হাসপাতালে।

চিকিৎসকরা ৪ মাস আগে ওই শিশুর মাকে মৃত ঘোষণা করেছিলেন। গর্ভবতী ওই নারীর মৃত্যুর পর স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছিলো তার গর্ভের সন্তানও হয়তো মারা যাবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে পৃথিবীর আলো দেখল ছোট্ট শিশুটি।

চিকিৎসকরা জানান, ওই নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর ৩২ সপ্তাহ পর গত মঙ্গলবার (৭ জুন) ওই শিশুর জন্ম হয়। শিশুটির ওজন প্রায় আড়াই কিলো।

ফেব্রুয়ারিতে ৩৭ বছর বয়সী ওই নারীর মস্তিষ্ক অচল হয়ে যায়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু হাল ছাড়েননি তারা। চিকিৎসকরা দেখতে পেয়েছিলেন ওই নারীর গর্ভের সন্তান বেঁচে আছে এবং সে বেশ স্বাভাবিক রয়েছে। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

এই ঘটনাকে বিরল ঘটনা বলে উল্লেখ করেছেন পর্তুগালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যার প্রধান লুইস গ্রাসা। সূত্রঃ এনডিটিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com