1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জগন্নাথপুরে তিনদিন ব্যাপি বই মেলা অনুষ্ঠিত হবে

  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১১৩ Time View

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজন গতকাল সোমবার দুপুরে প্রস্তুুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, কলকলি ইউনিনের চেয়ারম্যান আব্দুল হাসিম, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শিরিন, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মুখলিছ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া ও শিক্ষক সুদীপ ভট্রার্চায‌্য,সাইফুল ইসলাম রিপন, মোশারফ হোসেন প্রমুখ।। সভায় ২১শে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সিদ্ধান গ্রহণ করা হয়। এছাড়াও ২০,২১ ও ২২ ফেব্রুয়ারি এই তিনব্যাপি শিশু-কিশোরদের অংশ বই মেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com