1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

অসুস্থ মাকে ছাদ থেকে ফেলে হত্যা করল পাষণ্ড ছেলে

  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮
  • ৩০০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: পক্ষাঘাতগ্রস্ত মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে হত্যা করল ছেলে। পরে এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেয় পাষণ্ড ছেলে। ভারতের গুজরাটের রাজকোট জেলাতে এই নৃশংস ভয়ঙ্কর ঘটনা ঘটে। আর এই ঘটনা ঘটায় রাজকোট কলেজের সহকারী অধ্যাপক সন্দীপ নাথওয়ানি। খবর ইন্ডিয়া টুডের

গত বছরের সেপ্টেম্বরে হঠাৎ করেই মা জয়শ্রী নাথওয়ানি মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। দেখভালের দায়িত্ব পড়ে ছেলে সন্দীপের। কিন্তু কিছুদিনের মধ্যেই ছেলের আসল চেহারা বেরিয়ে আসে। বিরক্ত হয়ে ২৭ সেপ্টেম্বরে মাকে চারতলার ছাদ থেকে ফেলে দিয়ে পুলিশের কাছে আত্মহত্যার গল্প ফাঁদে। পুলিশও বিশ্বাস করে।

কিন্তু সবকিছু উল্টে যায় পুলিশের কাছে একটি ফোন আসার পর। তারপরই বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, হত্যাকাণ্ডের দিন ছেলে সন্দীপ তার পক্ষাঘাতগ্রস্ত মা যিনি হাঁটতে পর্যন্ত পারছিলো না। তাকে টেনেহিঁচড়ে জোর করে ছাদে নিয়ে যায়, ছাদ থেকে ফেলে দিয়ে বাসায় ফিরছে। এমনকি প্রতিবেশীরা যখন জানায়, ছাদ থেকে পড়ে গেছে তার মা তখন সে বিস্ময়ের অভিনয়ও করে।

পুলিশ সিসিটিভির ফুটেজ থেকে বুঝতে পারে যে চারতলা পর্যন্ত ওঠার সামর্থ্য নেই জয়শ্রীর, তাহলে আত্মহত্যা করল কীভাবে?। পুলিশ জানায় এটা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে ছেলে সন্দীপ তার মাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। এরপরই সন্দীপকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com