1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রথম শ্রেণিতে লটারি, অন্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয় জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ 

অস্বচ্ছল শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিবে শাবি

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৬০৪ Time View

স্টাফ রিপোর্টার-
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আর্থিকভাবে সমস্যায় পড়া অস্বচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হবে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, শিক্ষার্থীদের আর্থিক ও মানসিকভাবে সহায়তা দিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিউশনি বন্ধ থাকার কারণে অনেকের পারিবারিক অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকের আর্থিক অবস্থা ভালো নয়। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে কিছুটা আর্থিক সহাযতা প্রদান করবো।

তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তালিকাটি প্রস্তুতের জন্য আমরা প্রত্যেক বিভাগে অনুরোধ জানিয়েছি। শিক্ষার্থীদেরকে বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টাদের সাহায্য নিয়ে আমরা শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করার আহ্বান জানিয়েছি। আমাদের সাধ্যানুযায়ী তালিকা থেকে পর্যায়ক্রমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com