1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন। শুরুতেই
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মডেল জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের আহমদ। গীতাপাঠ করেন প্রান্তিক দাশ।
আলোচনা সভার শুরুতেই
জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে সম্মাননা জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এম এ মুকিত, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহ‌সিন উ‌দ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম,
জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু,
পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, পৌর বিএনপি সদস্য ফারুক আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম, যুবদল নেতা আল আমিন,
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন ও সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জুলাই’ যুদ্ধা রাহি উদ্দিন কামালী,মোঃ উসমানুল হক,আরিফুল ইসলাম,

এছাড়াও অনুষ্ঠানে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ এবং জুলাই’ বিপ্লবের আশা আখাংকা বাস্তবায়নে সবাইকে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com