1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আইন শৃঙ্খলা সভা: জগন্নাথপুরে মাদক বিরোধী অভিযান জোরদারের আহবান

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪৪৩ Time View

জগন্নাথপুরে মাদক বিরুদ্ধে অভিযান জোরদারের দাবি উঠেছে।

আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা এই দাবি জানিয়েছেন।
উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মামুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের উৎপাত বেড়েছে। এছাড়া মাদক ব্যবসায়ীদের তৎপরতাও কমেনি। তাই মাদক বিরোধী অভিযান জোরদারের আহবান জানান বক্তারা।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৯ নভেম্বর ইমাম ও সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে মাদক বিরুদ্ধে মতবিনিয়ম অনুষ্ঠিত হবে। এছাড়াও সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, অভিযোগ পাওয়া গেছে, ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) গাড়ির চালকদের নিকট থেকে সমিতির নামে একশ্রেণীর লোকজন প্রতি ইজিবাইক থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করছে। এটি বন্ধের জন্য ইউএনও স্থানীয় পুলিশ প্রশাসনকে আহবান জানান।

সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম. আবু ইমানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর, ওি (তদন্ত) নব গোপাল দাস, মুক্তিযোদ্ধা আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বাজার বনিক কমিটির সভাপতি আফছর উদ্দিন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়া, পানি উন্নয়ন বোর্ডের এসও হাসান গাজী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com