1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

আকমল হোসেনের মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর শোক

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৫৯ Time View

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২২ (বাসস) : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শোক বিবৃতিতে তিনি মরহুম আকমল হোসেনের পবিত্র রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আকমল হোসেন সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর এবং তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com