1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ: ওবায়দুল কাদের

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৩৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ,’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘উন্নয়ন-অগ্রযাত্রা বিরোধী এই অপশক্তি সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে।’

রবিবার রাতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে দলীয় নেতাদের মৃত্যুতে এ স্মরণ সভার আয়োজন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে এতে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগস্ট মানে হারানোর বেদনা হায়েনাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ।’

তিনি বলেন, ‘১৫ ও ২১শে আগস্টের ষড়যন্ত্রকারীদের অব্যাহত অপচেষ্টা আজও চলমান’

ভিডিও কনফারেন্সে স্মরণসভায় যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সহযোদ্ধা হিসেবে তারা আজীবন নিরলস কাজ করে গেছেন দল ও জাতির জন্য।’

প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বদরুদ্দীন আহমেদ কামরানসহ অন্যান্য নেতাদের আত্মার শান্তি কামনা করে তিনি বলেন, ‘তাদের অবদান দেশ ও জাতি শ্রদ্ধাবনত চিত্তে আজীবন স্মরণ করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি সার্বভৌম মানচিত্রের চিত্রকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্টে হারিয়েছে জাতি।’

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com