1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

আটকৃকত ১৫০ বাংলাদেশীকে ফিরিয়ে আনল বিজিবি

  • Update Time : সোমবার, ৮ জুন, ২০১৫
  • ৬৭৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার পথে মিয়ানমার উপকূলে আটক ১৫০ জন বাংলাদেশীকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে পতাকা বৈঠকে পর মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি) কাছ থেকে তাদের গ্রহণ করে বিজিবি। এরপর ধাপে ধাপে তাদেরকে দেশে আনা হয়।
বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গত ২১ মে মিয়ানমার উপকূলে একটি নৌকা থেকে ২০৮ জনকে উদ্ধারের করে মিয়ানমারের কোস্টগার্ড ও বিজিপি। এদের মধ্যে ১৫০ জন বাংলাদেশী। আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিপির কাছ থেকে তাদেরকে গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com