1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বালাগঞ্জ থেকে র‌্যাব অনলাইন জুয়াড়ি দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৫টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। রোববার (১৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। আজ সোমবার (১৫ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, বালাগঞ্জের নিজ গহরপুর গ্রামের ছুরাব আলীর ছেলে বুরহান হোসেন নাছির (৩৩), একই উপজেলার আহম্মদপুর গ্রামের গউছ আলীর ছেলে খলকু মিয়া (৩২), হায়দরপুর গ্রামের তফুর মিয়ার ছেলে আখতার হোসেন (৩০) ও নিজ গহরপুর গ্রামের মৃত গউছ আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৮), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে শাহেদ আহমদ (৪৫)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে বালাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com