1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ইসলামি ব্যাংকের সেই গ্রাহক টাকা পেয়েছেন। গতকাল রোববার বিকেলে ওই গ্রাহকের ৫ লাখ টাকা নিয়ে ব্যাংকের ভেতর হৈ উল্লোর সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় সেই গ্রাহক টাকা পান।
ইসলামি ব্যাংকের ম্যানেজার মোঃ জহির উদ্দিন জানান, সিস্টেম জটিলতায় এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা যেতে কিছু সময় বিলম্ব হয়। গ্রাহক না বুঝে হতাশ হন। সন্ধ্যার দিকে সেই গ্রাহকের টাকা পান।
উল্লেখ্য দিরাই উপজেলার জগধল গ্রামের ছতর মিয়ার নামে ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখায় অ্যাকাউন্ট নং 20502720201803314 তে ৫ লাখ টাকা জমা ছিল। সেই টাকা উত্তোলন করতে তিনি জগন্নাথপুর পূবালী ব্যাংক পিএলসি শাখায় নতুন একান্ট খোলে তাদের কে চেক দেন। পূবালী ব্যাংক পিএলসি শাখা থেকে টাকা নিতে যোগাযোগ করেন। এদিকে গ্রাহক ছতর মিয়া রোববার ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখায় গিয়ে টাকার বিষয় জানতে চাইলে ব্যাংক কতৃপক্ষ অ্যাকাউন্টে টাকা নেই টাকা পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে বলে জানান। পরে তিনি পূবালী ব্যাংক জগন্নাথপুর শাখায় গিয়ে খোঁজ নিলে পূবালী ব্যাংক কতৃপক্ষ কোন টাকা জমা হয়নি জানালে গ্রাহক ছতর মিয়া তাঁর পরিবারের লোকজন কে নিয়ে ব্যাংকে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় ব্যাংকে হৈ উল্লোর সৃষ্টি হয়। এসময় তিনি সাংবাদিকের কাছে তাঁর ৫ লক্ষ টাকা উধাও হয়ে যাওয়ার অভিযোগ করেন।
ছতর মিয়া জানান
আমাদের একমাত্র ছেলে মাহফুজ মিয়া টাকার জন্য লিনিয়ায় দালালদের কাছে জিম্মি আছে। ব্যাংক থেকে টাকা তুলে পাঠালে ছেলে লিবিয়ায় দালালদের নির্যাতন থেকে রেহাই পাবে। এ পরিস্থিতিতে টাকা না পেয়ে দুশ্চিন্তায় পড়ি। সন্ধ্যার দিকে টাকা পেয়ে দুশ্চিন্তা মুক্ত হয়েছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com