1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আদালতের সিন্ধান্তেই মূর্তি অপসারণ : কাদের

  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৩৪৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুপ্রিমকোর্টের সামনে স্থাপিত গ্রিক ভাস্কর্য অপসারণের বিষয়টি আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আদালতের সিদ্ধান্তেই ভাস্কর্যটি সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, গ্রিক ভাস্কর্য অপসারণের ক্ষমতা সরকারের এখতিয়ারে নেই, এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। এটি অপসারণে সরকারের কোনো বিষয় নয়, এটা একেবারে কোর্টের এখতিয়ার।

এ সময় অপর এক প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ।

তিনি বলেন, তারা (বিএনপি) আচার-আচরণ ও কথাবার্তায় বেপরোয়া। মফস্বলে কোনো সভা করতে গেলে তারা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে। লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করছে।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকান পাট ও দখল উচ্ছেদ করতে হবে। এজন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুস সবুর, গাজীপুরের জেলা প্রশাসক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com