1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

আধিপত্য বিস্তার নিয়ে রমাপতিপুরের দুপক্ষের বিরোধ সালিস বৈঠকে অবসান

  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫০ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব অবশেষে সালিস বৈঠকে নিস্পত্তি হয়েছে। শনিবার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, মখলেছুর রহমান,সুন্দর উদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী জানান, রমাপতি পুর গ্রামের সাবেক মেম্বার কাজল মিয়া ও একই গ্রামের প্রবাসী আকমল হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ,মামলা মোকদ্দমা চলছিল। যার প্রেক্ষিতে এলাকাবাসীর উদ্যাগে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার
উদ্দিন চৌধুরীর সহায়তায় বিষয়টি সামাজিকভাবে নিস্পত্তির উদ্যাগ নেওয়া হলে শুক্রবার সালিশ বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি হয়।

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সালিশ বৈঠকে বিষয়টি নিস্পত্তির ঘটনা নিশ্চিত করে বলেন, সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষের মামলা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শেষ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com