1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আপত্তিকর মন্তব্য মুছে দেবে ফেসবুক

  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬
  • ৪৮২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক; সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক বাংলায় দেওয়া কোন আপত্তিকর মন্তব্য মুছে দেবে। এজন্য তারা একজন অনুবাদকও নিয়োগ দিয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের একটি সূত্র জানিয়েছে।

গত ৮ জানুয়ারি ইমেইলের মাধ্যমে বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছরের ৬ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় সরকারের। ওই সময় আলোচনার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আমন্ত্রণে ফেসবুকের দুই কর্মকর্তা বাংলাদেশে আসেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের সঙ্গে বৈঠককালে ফেসবুক কর্তৃপক্ষকে বাংলায় আপত্তিকর বিষয় মুছে ফেলার আহ্বান জানিয়েছিলাম। ফেসবুক কর্তৃপক্ষ বাংলা ভাষা না জানায় তারা তা করতে পারত না। এখন তারা একজন অনুবাদক রেখেছেন। এর মাধ্যমে বাংলায় নারীর প্রতি মানহানিকর বা যেকোনো ধরনের আপত্তিকর কনটেন্ট তারা উঠিয়ে নেবেন।

এদিকে আগামী ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুকের সঙ্গে আলোচনার জন্য সোমবার সন্ধ্যায় সে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারানা হালিমের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com