1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩

  • Update Time : রবিবার, ৮ মে, ২০১৬
  • ৫২২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আফগানিস্তানে একটি প্রধান মহাসড়কে একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছে। গজনি প্রদেশের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৫০ জন।

দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়রাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের ওই সংযোগ সড়কে দুইটি বাসের সঙ্গে একটি ট্যাংকারের সংঘর্ষের পর মুহূর্তেই যানগুলিতে আগুন ধরে যায়।

বার্তা সংস্থা এএফপিকে প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মদউল্লাহ আহমাদি বলেছেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকারী বাহিনীকে সহায়তা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com