1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আমরা ফেরেশতা না, ভুলগুলো ধরিয়ে দেন: ড. সালেহউদ্দিন আহমেদ

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মানুষের মাঝে যেসব বৈষম্য রয়েছে তা উত্তরণের চেষ্টা করা হবে জানিয়ে অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরাও ফেরেশতা না। আমাদের ভুলগুলো ধরিয়ে দেন। আমরা সহায়তা চাই।’

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সমাজে আকাশ সমান বৈষম্য। অনেক মানুষ আছেন, যারা মাসে একবারও মাংস খেতে পারেন না। যা দুঃখজনক, কিন্তু এটাই বাস্তবতা। এ অবস্থা থেকে আমরা উত্তরণের চেষ্টা করবো।’

এ সময় সমাজের মানুষ কীভাবে বৈষম্যের শিকার তার একটি বাস্তব উদাহরণ তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। তিনি বলেন, ‘কিছুদিন আগের কথা, আমরা অফিসে যে পিয়নকে দিয়ে অফিসের লাঞ্চ নিয়ে আসতাম, তাকে জিজ্ঞেস করলাম তুমি কী লাঞ্চ নিয়ে আসছো। সে টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে আসছে। খুলে দেখি কয়েক টুকরা কাঁচা কলা আর এক গাদা ঝোল। ক্যান ইউ ইমাজিন মডার্ন যুগে…!’

‘আমি বললাম আমি তো একবেলা মাংস না খেলে বিপদ, মাছ না খেলে…। বলে স্যার আমি মাসে একবেলা মাংস খেতে পারি না। দিস ইস মেজরিটি’, বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

সুত্র-জাগো নিউজ

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com