1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত ইংল্যান্ড দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান যেসব কারণে মানুষ গুনাহে জড়িয়ে পড়ে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়ার দেয়ার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ৪ দালালকে কারাদণ্ড

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ৪ দালালকে কারাদণ্ড

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্কে::

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র‌্যাব ও জেলা প্রশাসন। এসময় চিকিৎসা নিতে আসা মানুষকে হয়রানি, প্রতারণা ও সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেয়ায় ৪ দালালকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার (১৬ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ বুধবার (১৭ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তিরা সরকারি কর্মচারীদের আইনি কাজে বাধা প্রদান এবং সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধ স্বীকার করায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কোতোয়ালি থানাধীন শামীমাবাদ এলাকার শাহজাহান আহমেদের ছেলে তানভীর আহমেদ সুমনকে (৩০) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিম পাড়ার বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমদকে (৩৪) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মৌলভীবাজারের সদর থানাধীণ হেলালপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে বকুল মিয়াকে (৫৬) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কোতোয়ালি থানাধীন কানিশাইল এলাকার মৃত বশির আহমেদের ছেলে সুমন আহমেদকে (২৮) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com