1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আল আকসা মসজিদের ইমাম গুলিবিদ্ধ

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৩৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইসরাইলি সেনাদের বাধা উপেক্ষা করে আল আকসা মসজিদে প্রবেশ করতে গিয়ে মসজিদের ইমাম গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশের সময় ইসরাইলের সৈন্যরা মুসলিমদের উপর গুলি চালায়।

মুসলিমরা ইসরাইলি বাধা উপেক্ষা করে মসজিদে প্রবেশ করতে গেলে সেনাদের সাথে এই সংঘর্ষ বাধে। খবর আল জাজিরার।

সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় গত সপ্তাহে আল আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ করে দিয়েছিল ইসরাইল।

সপ্তাহজুড়ে ফিলিস্তিনিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের প্রতিবাদের মুখে মসজিদটি খুলে দেওয়ার পর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমরা আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না ।

ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের গেটে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলো মুসলিমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com