1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

আল-জাজিরার সম্প্রচার বন্ধের রিটে ৬ বিশিষ্ট আইনজীবীর বক্তব্য শুনবেন হাইকোর্ট

  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের বাংলাদেশে সম্প্রচার বন্ধে রিট হতে পারে কিনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিও সরানো ব্যাপারে মতামত শুনতে হাইকোর্ট ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

[৩] এ বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি করে বুধবার হাইকোর্ট এ আদেশ দেন। অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মাদ আলী, কামাল উল আলম, আব্দুল মতিন খসরু, ফিদা এম কামাল, শাহদীন মালিক ও প্রবীর নিয়োগীকে নিয়োগ দেয়া হয়েছে।এদের সবাইকে আগামীকালের মধ্যে আদেশের কপি পাঠাতে বলা হয়েছে। পরবর্তি শুনানীর জন্য আগামী ১৫ ফ্রেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

গত ৮ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। একইসঙ্গে রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com