1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

আ.লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: নাহিদ

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ১৬ বছর পর আসা এই নির্বাচন শুধুই ভোট নয়, এটি একটি গণভোট। তাই জনগণকে সচেতন থেকে বিচার-বিবেচনার ভিত্তিতে ভোট দিতে হবে।

শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এনসিপি আয়োজিত নির্বাচনী জনসভায় নাহিদ ইসলাম বিএনপির কূটকৌশলের বিষয়েও সতর্ক করে বলেন, ‘একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা করেছে, এখন নির্বাচনের সময় এসে বলছে মামলা তুলে নেবে।’ এতে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় তিনি মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী প্রীতম দাসের পক্ষে ভোটের আহ্বান জানান। প্রীতম দাস বক্তব্যে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের সুবিধার জন্য আগে অনেক কাজ করেছেন তিনি। নির্বাচনে জয়ী হলে চা শ্রমিকসহ এলাকার উন্নয়নে মডেল এলাকা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সভার শেষে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়কগুলোতে নির্বাচনী প্রচার মিছিলও অনুষ্ঠিত হয়।
সূত্র জনকণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com