1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

ইউপি নির্বাচনের প্রথমধাপে সারাদেশে আওয়ামীলীগের জয়জয়কার,

  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ২৯০ Time View

স্টাফ রিপোর্টার:: ইউপি নির্বাচনের প্রথমধাপে সারাদেশে আওয়ামীলীগের জয়জয়কার। আবার উল্লেখযোগ্য সংখ্যকটিতে আওয়ামীলীগের বিদ্রোহীরা জয়ী হয়েছেন। সারা দেশের প্রথম ধাপে ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত ৩২৪ ইউপির ফলাফল হাতে এসেছে। যাতে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন ২৬২টি ইউপিতে, বিএনপি জয় পেয়েছে ২১টি ইউপিতে, জাতীয় পার্টি ০২, এবং অন্যান্য ৩৯। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। জেলার বামনার তিনটিতে বিদ্রোহী ও একটিতে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী। বরগুনার পাথরঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ১টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোলার ৩৬টির মধ্যে ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৩ টিতেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আরেকটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান। ভোলার চরফ্যাশন উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পাঁচ নম্বর চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস প্রতীক) ৮ হাজার ৩০১ ভোট পেয়ে ইউনিয়ন পরিষদে (ইউপি) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার ৪টি ও রামগতি উপজেলার ২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়াম্যান নির্বাচিত হয়েছেন।

রংপুরের পীরগাছা কল্যাণী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত।

সাতক্ষীরার সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৭ জন ও বিএনপির ৩, আওয়ামী লীগের বিদ্রোহী ২ ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের ২ জন, বিএনপির একজন ও আওয়ামী লীগের ২ বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৮ জন, বিএনপির ২, জাতীয় পার্টির একজন ও একজন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১০ জন ও ১ জন বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com