1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ইকড়ছই মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪০১ Time View

স্টাফ রিপোর্টার-১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর শহরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কতৃক যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে । মাদ্রাসার ছাত্র সংসদের হলরুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এহসানুল করিমের সভাপতিত্বে ও শিক্ষক অলিউর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক সাইফুল ইসলাম রিপন । অন্যান্যের মধ্যে বক্তব্য প্রভাষক মাওলানা বশির আহমেদ, প্রভাষক আব্দুল হাদি, প্রভাষক সোহেল আহমেদ, প্রভাষক মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক জালাল উদ্দিন, আসমা বেগম,খাদিজা বেগম ,সিরাজুল ইসলাম, আব্দুল হাই, এহিয়া আহমদ প্রমুখ। অনুষ্ঠানে আগস্ট ট্র্যাজেডি নিয়ে স্বরচিত গান পরিবেশন করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক সানুর আলী। কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র রোকনউদ্দিন, হামদ পরিবেশন করেন আলবাব হোসেন । আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com