1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:

ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৩১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমায় ২ মুসল্লি মারা গেছেন। এর মধ্যে ৬০ বছর বয়সী কাজী আজিজুল হক গতরাতে শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় টঙ্গী সরকারী হাসপাতালে। সেখানে রাত সাড়ে এগারোটায় তার মৃত্যু হয়। আজিজুল হকের বাড়ি মাগুরা জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে। আজ ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মরদেহ পাঠানো হয় তার গ্রামের বাড়িতে।
ওদিকে, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে টঙ্গির স্টেশন রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় নিহত হন ৩৩ বছর বয়সী আব্দুল মামুন মনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। গুরুতর আহত মনাকে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তায় মারা যান তিনি। নিহত মনা ঢাকার আগারগাঁও নিবাসী কেরামত আলীর ছেলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com