1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকির মধ্যে দুই দেশের আলোচনার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

উভয়ের ‘খুব ভালো ও ফলপ্রসূ’ আলোচনার কথা তুলে ধরে সোমবার ট্রাম্প জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে যে হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী পাঁচ দিন সেই হামলা স্থগিত করেছেন।

ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতার একটি পূর্ণাঙ্গ ও সামগ্রিক সমাধানের বিষয়ে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। এই গভীর, বিস্তারিত আর গঠনমূলক আলোচনার মেজাজ ও সুরের ভিত্তিতে আমি ‘ডিপার্টমেন্ট অফ ওয়ারকে’ ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো এবং সমস্ত সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।”

সপ্তাহজুড়ে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, “হামলা চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে। এ বিষয়ে আপনাদের দৃষ্টির জন্য ধন্যবাদ।”

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তার জবাবে রোববার তেহরান হুঁশিয়ারি দিয়ে বলে, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং আঞ্চলিক দেশগুলোর জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো হবে।

উভয়ে পাল্টাপাল্টি হুমকির মধ্যেই আলোচনার কথা জানিয়ে হামলার সিদ্ধান্ত আপাতত স্থগিত করার কথা বললেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স, সৌজন্যে বিডিনিউজ২৪.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com