1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

ইরানে ভূমিকম্পে নিহত ২, আহত দুই শতাধিক

  • Update Time : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৩৫০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার দেশটির কেরমানশাহ শহরের নিকটে ভূমিকম্পটির উৎপত্তি বলে ইরানি বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায় এ ভূমিকম্পে দু’জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৪১ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারমানশাহ প্রদেশের তাজেহাবাদ শহরে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রোববার স্থানীয় সময় ভোররাত পৌনে ৩টার দিকে ইরানের কারমানশাহ প্রদেশের জাভানরুদ শহরের ২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। গত বছর এই এলাকার কাছেই শক্তিশালী এক ভূমিকম্পে ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।
কারমানশাহ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেস-এর জরুরি বিভাগের প্রধান সায়েব শারিদারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত তারা দু’জনের মৃত্যুর খবর পেয়েছেন। এছাড়া অন্তত ২৪১ জন আহত হয়েছে যাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
কারমানশাহ প্রদেশের গভর্নর হাউশ্যাং বাজভ্যান্দ জানান, ভূমিকম্পের পর দুর্যোগ কেন্দ্র খোলা হয়েছে এবং হাসপাতাল ও সাহায্য সংস্থাগুলোকে সতর্ক রাখা হয়েছে।
ইরাকেও এই ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে বলেও আইআরএনএ-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে ক্ষয়ক্ষতির কিছু চিত্র দেখা গেছে।
ইরান ভৌগলিকভাবে প্রধান দু’টি টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত এবং এ কারণে প্রায়ই দেশটিতে ভূমিকম্প অনুভূত হয়।
এর আগ গত বছরের নভেম্বরে কারমানশাহ প্রদেশেই ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে ৬২০ জনের মৃত্যু হয়। এছাড়া একই ঘটনায় ইরাকে মারা যায় আটজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com