1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

ইরানে শক্তিশালী ভূমিকম্প

  • Update Time : সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৪২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: তীব্র শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইরানে। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্প রোববার ইরাক সীমান্তের কাছাকাছি আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের তথ্য পাওয়া যায় নি। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ইরানের রাষ্ট্রীয় টিভিকে উদ্ধৃত করে এ খবর দেয়া হয়েছে। এতে বরা হয়, কম্পন এতটাই তীব্র ছিল যে তা ইরাকের রাজধানী বাগদান ও কুয়েতেও অনুভূত হয়েছে।

ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পীর হোসেন কৌলিভান্দ বলেছেন, কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে ভূমিকম্পের সময় পালাতে গিয়ে অনেক মানুষ আহত হয়েছে।

ঘটনার পর পরই উদ্ধার কাজে নামানো হয়েছে ৬টি টিমকে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলছে, ইলাম শহরের উত্তর-পশ্চিমে ১১৪ কিলোমিটার দূরে এবং ৬৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎস। ওই স্থানটি ইরাক সীমান্তের কাছাকাছি। ইরানের মিডিয়ায় বলা হয়েছে, দেশের কমপক্ষে সাতটি প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে। তবে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় কেরমানশাহ প্রদেশে।

ইরান শক্তিশালী এক ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। গত বছর নভেম্বরে সেখানে কারমানশাহ প্রদেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ৬২০ জন নিহত হন। ২০০৩ সালে ৬.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে কেরমানশাহ প্রদেশে। সে সময় ৩১০০০ মানুষ নিহত হন। মাটির সঙ্গে মিশে যায় ঐতিহাসিক বাম শহর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com