1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু

  • Update Time : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ইসরাইলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশু আবু আল-নিল (১২) এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। অধিকৃত পশ্চিমতীরে গত সপ্তাহে পবিত্র মসজিদ আল-আকসায় আগুন দেওয়ার ৫২তম বার্ষিকীতে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে গত ২১ আগস্ট ৪০ জনকে গুলি করে ইসরাইল বাহিনী।

এদের মধ্যে ইসমাইল (৩২) এবং  ইমাদ হাসহাস (১৬) নামে আহত দুই ফিলিস্তিনি আগেই মারা গেছেন। খবর আল জাজিরার।

শনিবার মারা গেল আবু আল নিল। এর আগে গত মঙ্গলবার মারা যায় ১৬ বছর বয়সি ইমাদ হাসহাস। মাথায় গুলিবিদ্ধ এ কিশোর অসহ্য যন্ত্রণা ভোগার পর তার মৃত্যু হয়। এ ছাড়া গত বুধবার ইসমাইল নামে এক গুলিবিদ্ধ যুবকও চিকিৎসাধীন মারা যান।

সম্প্রতি ফিলিস্তিনে আবারও বর্বর হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। এতে চলতি বছরে এ পর্যন্ত ৫৫ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com